
Voices That Shape Us
Poetry, stories, and truths from the soul

Poetry, stories, and truths from the soul
© 2025 Thaahor. All rights reserved.
POETRYতারপর একদিন এই ভূতল হইবে পর
রবে তুমি নিরর্থক আর আমি হবো ঝড়।
যেখানে ডাকবেনা আর পুরোনো দিনের কাক,
যেখানে থাকবেনা ভাগ্য,
উপস্থিত শুধু মলিন সময়, দূর্বাঘাস আর সেই শহুরে বাষ্প।
POETRYশৃঙ্খলাবদ্ধ রুটিনের অভিশাপে,,,
প্রাণহীন এক সুপরিকল্পিত
বেঁচে থাকা,
যেখানে আবেগের অরুন্ধতী নিভে যায়
সৌন্দর্যের শুষ্ক প্রতিচ্ছবিতে।
প্রতিটি সকাল
একই নির্দেশিকার পুনর্মুদ্রণ,,,
প্রতিটি নিশ্বাস
অদৃশ্য কোনো প্রশাসনের অনুমোদনপ্রাপ্ত।
এখানে স্বপ্নেরা
ফাইলবন্দী নথির মতো অপেক্ষা করে,
আর হৃদস্পন্দন
শুধু সময়ের উপস্থিতির স্বাক্ষর।
মানুষেরা বেঁচে থাকে,,,
কিন্তু জীবন অনুপস্থিত;
সভ্যতা,,
এগিয়ে যায়,,,
অথচ আত্মা পিছিয়ে পড়ে,,
নিজেরই ,,পরিত্যক্ত ছায়ার দিকে।
POETRY
POETRYI hold a photograph we never took,
And read the pages of an unwritten book.
You walk beside me through the crowded street
Where two parallel lines were never meant to meet.
I dreamed a lot about "what could have been,"
Keeping the quiet love hidden within.
But the doors never opened, the keys were never made,
We watched the colors of a sunrise which was only fade.
It is strange to miss an unseen face,
To feel heavy in an empty space.
A silent tide pulled by a vanished moon,
A beautiful dream that ended far too soon.
My hands are open, gripping the air,
Chasing a ghost that was never truly there.
The heart still breaks, though it feels a little mad—
For we cannot lose what we never had.
POETRYহারানো হৃদয়
-বনিতা শ্যাম প্রিয়া
ইট পাথরের প্রাচীন শহরে হেঁটে চলেছি
আনমনে একা আমি ,
শতবছর আগে যে হৃদয় হারিয়েছি
আজ তা খুঁজে ফিরি,
আকাশ ভেসেছে রূপোলী মেঘমালায়
বসন্তের বৃষ্টিরা বর্ষণের অপেক্ষায়।
কোনো এক হেমন্তের সকালে -
মূর্তমান হয়েছিলে বসন্ত হৃদয়ে
সেই থেকে হৃদয় হারানোর পালা।
আমি তো হেঁটে গেছি তোমার পদাঙ্ক অনুসরণ করে,
কথা ছিল পাশাপাশি হাঁটবো অনন্তকাল ধরে
তুমি কী খুঁজেছিলে আমার পদচিহ্ন?
বিকেল গড়িয়ে সন্ধ্যা
মুখোমুখি বসে আমরা
পুরনো দিনের কতো কথা
কিছুই বিস্তৃত হওনি দেখি!
সেই চিরচেনা স্পর্শের শিহরণ
নিউরনে অনুরণন!
বিদায় বেলায়
আমার হারানো হৃদয়,
রেখে গেলাম তোমার কাছে।
এতগুলো বছর যেভাবে ভরিয়ে রেখেছিলে
পরম যত্নে , আদরে।
কাজের ফাঁকে এক বিকেলে
কিংবা পূর্ণ অবসরে!
খুঁজে দেখো পাবে মোরে, তোমার হৃদিমাঝে।
POETRYঅস্তিত্বের গভীরে
-বনিতা শ্যাম প্রিয়া
সেদিন ভোরে দমকা হাওয়া ছুঁয়ে দিল মোরে,
চুল উড়িয়ে, গাল, কপাল, চিবুক বেয়ে
ছড়িয়ে গেল সর্বাঙ্গে।
শরীর জেগেছিলো আচমকা স্পর্শে,
সে তবে ছিল তোমার নিঃশ্বাস
এই আমার বিশ্বাস!
সময় তো আর এগোয়নি
থমকে আছে সেই ভোরেতে,
যেখানে কেউ নেই আছো তুমি
আমার অস্তিত্বের গভীরে।
POETRYনা হয় আমি দূরের মানুষ
তোমার কাছে
হাত বাড়ালেই পাই না ছুঁতে
হাতের কাছে ;
আমার কি আর পাখির মতো
ডানা আছে
ইচ্ছে হলেই উড়ে যাবো
তোমার কাছে?
POETRYজল টুপ টুপ
ঝিঝিরাও চুপ
নিশ্চুপ নিশিতে,
বুক ধরফর
অস্ফুট স্বর
কাঁপছে আতংকে।
চোখ ছলছল
ভাংছে প্রবল
নিগূঢ় যন্ত্রণায়,
দীপ নিভু নিভু
নিভছেনা তবু্ও
ঘোর অমাবস্যায়!
চোখে ঘুমঘুম
বালিশের চুম
মিশিয়েছি শ্রাবণে,
নেই রাখঢাক
বিষাদের হাক'
ডাকছে অকারণে!
পিছে ফিসফাস
যত ছাইপাঁশ
ভালোবাসায় কাতর,
একা হাসফাস
ফাঁকা চারপাশ
বিষণ্ণ করিডোর!
তবুও মিছেমিছি
এই বাঁচা-বাঁচি
আমি আর আমাতে,
ভুলে প্রতিদিনই
সংশয়ে থামি
ভ্রম আর মায়াতে!
POETRYপৃথিবীর আয়ুরেখা ধরে হাঁটতে হাঁটতে আমি ভুলে যাই নিজেকে।
কখনও রোদ, কখনও বৃষ্টি, মধ্যখানে খানিকটা শীত-
কখনও আধখানা ঘুম তো বাকিটা পথ নির্ঘুম ভোর হতে রাত,
নিরিবিছিন্ন মোহের ভিতর আটকে থাকে পা-
পৃথিবীর আয়ুরেখায় ভুলে যাই তা।
হঠাৎ ঘুম ভাঙে,
হটাৎ চোখ মুদি তন্দ্রায়,
হটাৎ সব স্বপ্নের মতন সুন্দর,
হটাৎ সব গাঢ় অন্ধকার!
বিলম্বিত ট্রেন ধরতে না পারার তীব্র হাহাকার যখন
লাইনের পাথরে পাথরে লুকিয়ে রাখে অস্ফুট কান্না
হঠাৎ বোবার মতন আটকে ধরে ঘুমে, মনে হয়
এই বুঝি শেষ হয়ে এলো সমস্ত নির্যাস শরীর হতে পৃথিবীর
আমি বেমালুম ভুলে যাই আমি কে!
ফিনিক্সের ডানা হতে ঝরে পরা নীল বিষাদ চোখে ঢেলে
ভায়োলিনে গেয়ে যায় অজানা সুর - জলে বিষাদ মিশে
সব পথ হয়ে আসে ঝাপসা, মাতালের মতন সংখ্যার ক্রমিক গুনতে গুনতে-
ভুলে যাই সব; পৃথিবীর আয়ুরেখা, জন্ম, ঠিকানা, পরিচয়!
POETRYYou know,
what's the worst part of the story?
You will never know.
How does it feel to walk with me in the cold November rain
You will never know ! in a boat on the Padma, oar in hand, the night flooded with moonlight , how much of me is Majhi, how much is poet.
You will never know how I would react when you step into my room wearing a black shari and holding a black tea.
You will never know how I would look at you.
You will never know. How does it feel to be kissed on the pulse of your wrist, the bend of your knee,
the quiet altar of your forehead, and so many places
You will never know.
How does it feel to say “I belong to the Plaabon,
and I will never know how it feels to say “I love you”
এই গল্পের সবথেকে দুঃখের ব্যাপার কি, জানো!
তুমি কোনদিন জানবেই না,
নভেম্বরের শীতের রাতে বৃষ্টিতে আমার পাশে হাঁটতে কেমন লাগে,
তুমি জানবে না পূর্ণ জোসনা রাতে পদ্মা নদীতে নৌকায় বইঠা হাতে আমি কতটা মাঝি আর কতটা কবি..
তুমি কোনদিন জানবে না নীল শাড়ি চা হাতে আমার ঘরে আসলে আমি কতটা সম্ভ্রান্ত প্রেমিক, কতটা স্মামি
তুমি কোনদিন জানবে না, তোমার হাতের স্পন্দনে,ঘাড়ে, কপালে আর তোমার শরীরের কত কত জায়গা আমার কবিতার খাতা হয়ে উঠতে কেমন লাগে ।
তুমি কোনদিন জানবে না "আমি প্লাবনের" এ কথা বলতে কেমন লাগে।
আর আমি কোনদিন জানবো না "আমি তোমাকে ভালোবাসি "বলতে কেমন লাগে...
হতাশ
POETRYনদী আমি
বারেবারে তোমার কাছেই ফিরে আসি
আমাকে গ্ৰহণ করো,
আমাকে নিয়ে চলো অবারিত মোহনায়
যেখানে জীবন থেমে থাকে
মিলনের উপকথায়।।
POETRYবিক্রি হয়ে যাই
প্রতিদিন; প্রতি সন্ধ্যায়
বিন্দু বিন্দু জমে ওঠা ঘাম
মুখাবয়বে স্পষ্ট ক্লান্তির ছাপ
পূণ্যতা পায় না
না পায় পবিত্রতার ঘ্রাণ।
যে শহর বৃষ্টিস্নানের পরও
রয়ে যায় ধুলোধূলিময়,
রৌদ্র শিখা ছড়ায় শুধুই উত্তাপ,
অন্ধ গলি, বন্ধ্যা নদী
মিশে যায়; আদিম একতায়
সেই শহরে-
প্রতিদিন, প্রতি সন্ধ্যায়
কেবলই বিক্রি হয়ে যাই।