thumbnail

জুম্মার ওয়াক্তে

farhan abeed

|

জুম্মার বারান্দায় কতগুলা নেহাত শিশু খেলে, দুষ্টামি করে

গরমে পাঙ্খা আর এসি চলে

শীতের বেলায় দরজা-জানলা খোলে

বাতাসে ভাসতে থাকে রাজনীতি-অর্থনীতি কখনও কখনও সংস্কৃতিও

খোদানীতির ঘরে এইসব শুনতে শুনতে

শিক্ষিত মধ্যবিত্ত ফেসবুকে করে স্ক্রল

এদিক ওদিক চায়া আস্তে কইরা মারে লাইক

হঠাত বাতাসে ভাসে "কি, বোঝে আসে?"

মোবাইল খান ঢুইকা যায় পকেটে

বোঝে না আসলেও ফেরার পথে বৌয়ের লেইখা দেয়া লিস্ট

সুড়ুত কইরা কিনা নিয়া বাসায় ঢোকে

বোঝে না আসলেও আবার পরের সপ্তাহে জুম্মাতে যায় মধ্যবিত্ত

ওহ, শিক্ষিত মধ্যবিত্ত

বোঝে না আসলেও, সে নামাজটা পড়ে

বোঝে না আসলেও, খুতবার সময়টা মোবাইলেই থাকে

বোঝে না আসলেও, নোরা ফাতেহির রিলে চোখ আটকায় যায়

বোঝে না আসলেও, হুজুরে যা যা কয় বিশ্বাস কইরা যায়

বড়ভাইয়ের কথাগুলায় কি জানি আসে, সত্যি সত্যি লাগে

বোঝে না আসলেও, হুজুরে যেহেতু কইসের ঠ্যালায় মাইনা নিবার পারে না

বোঝে না আসলেও, চোখের সামনে যখন একদল মানুষ আরেকটা মানুষরে পোড়ায় মারে

তখন আবার মোবাইলটা হাতে উইঠা আসে

এইবার অবশ্য ফেসবুক স্ক্রল করে না,

ফেসবুকে ঢুইকা লাইভ বোতাম চাপে

অথচ জুম্মার বারান্দায় এখনও একদল নেহাত শিশু নিশ্চিন্তে খেলতাসে, দুষ্টামি করতাসে

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam