
যান্ত্রিক প্রার্থনা
শৃঙ্খলাবদ্ধ রুটিনের অভিশাপে,,,
প্রাণহীন এক সুপরিকল্পিত
বেঁচে থাকা,
যেখানে আবেগের অরুন্ধতী নিভে যায়
সৌন্দর্যের শুষ্ক প্রতিচ্ছবিতে।
প্রতিটি সকাল
একই নির্দেশিকার পুনর্মুদ্রণ,,,
প্রতিটি নিশ্বাস
অদৃশ্য কোনো প্রশাসনের অনুমোদনপ্রাপ্ত।
এখানে স্বপ্নেরা
ফাইলবন্দী নথির মতো অপেক্ষা করে,
আর হৃদস্পন্দন
শুধু সময়ের উপস্থিতির স্বাক্ষর।
মানুষেরা বেঁচে থাকে,,,
কিন্তু জীবন অনুপস্থিত;
সভ্যতা,,
এগিয়ে যায়,,,
অথচ আত্মা পিছিয়ে পড়ে,,
নিজেরই ,,পরিত্যক্ত ছায়ার দিকে।

