নরম আলতো করে আঁকা একটা দুঃখ আমাকে ছুঁয়ে যাচ্ছে শীতের ভোরের শীতল হাওয়ার মতো। আমি বোধহয় এলিপসিস, না-বলা হাজারও শব্দের জট। নিজেকে তো মানুষ কখনো মনে হয় না, শুধু যখন মন কাঁদে, বর্ষা এসে করুণ সুরের সারেঙ্গিটা বাজায়, তখন শুধু চোখ দিয়ে দু’ফোঁটা জল গড়িয়ে আবার মিলিয়ে যায় সাদা রঙের মেঘের গায়। তারপর আবার একটা খা-খা করা ভরদুপুর। এই যে একটা অবিচ্ছেদ্য অংশ আর কিছু ছেঁড়াফাটা নোটবুক পড়ে রইল শেষমেশ— জীবনের পাওয়া তো এই। আর কিছু শূন্যস্থান, আর কিছু রিনিঝিনি শব্দের ভাঙা কাঁচের চুড়ি। আমি নাহয় দুঃখ ছাড়া হলাম না আর কিছুই।