thumbnail

হারানো হৃদয়

Banita Shyam Priya

|

হারানো হৃদয়

-বনিতা শ্যাম প্রিয়া

ইট পাথরের প্রাচীন শহরে হেঁটে চলেছি

আনমনে একা আমি ,

শতবছর আগে যে হৃদয় হারিয়েছি

আজ তা খুঁজে ফিরি,

আকাশ ভেসেছে রূপোলী মেঘমালায়

বসন্তের বৃষ্টিরা বর্ষণের অপেক্ষায়।

কোনো এক হেমন্তের সকালে -

মূর্তমান হয়েছিলে বসন্ত হৃদয়ে

সেই থেকে হৃদয় হারানোর পালা।

আমি তো হেঁটে গেছি তোমার পদাঙ্ক অনুসরণ করে,

কথা ছিল পাশাপাশি হাঁটবো অনন্তকাল ধরে

তুমি কী খুঁজেছিলে আমার পদচিহ্ন?

বিকেল গড়িয়ে সন্ধ্যা

মুখোমুখি বসে আমরা

পুরনো দিনের কতো কথা

কিছুই বিস্তৃত হওনি দেখি!

সেই চিরচেনা স্পর্শের শিহরণ

নিউরনে অনুরণন!

বিদায় বেলায়

আমার হারানো হৃদয়,

রেখে গেলাম তোমার কাছে।

এতগুলো বছর যেভাবে ভরিয়ে রেখেছিলে

পরম যত্নে , আদরে।

কাজের ফাঁকে এক বিকেলে

কিংবা পূর্ণ অবসরে!

খুঁজে দেখো পাবে মোরে, তোমার হৃদিমাঝে।

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam