
অস্তিত্বের গভীরে
অস্তিত্বের গভীরে
-বনিতা শ্যাম প্রিয়া
সেদিন ভোরে দমকা হাওয়া ছুঁয়ে দিল মোরে,
চুল উড়িয়ে, গাল, কপাল, চিবুক বেয়ে
ছড়িয়ে গেল সর্বাঙ্গে।
শরীর জেগেছিলো আচমকা স্পর্শে,
সে তবে ছিল তোমার নিঃশ্বাস
এই আমার বিশ্বাস!
সময় তো আর এগোয়নি
থমকে আছে সেই ভোরেতে,
যেখানে কেউ নেই আছো তুমি
আমার অস্তিত্বের গভীরে।

