thumbnail

ছড়ার মতন নিঃসঙ্গতা

Shifat Raihan

|

জল টুপ টুপ

ঝিঝিরাও চুপ

নিশ্চুপ নিশিতে,

বুক ধরফর

অস্ফুট স্বর

কাঁপছে আতংকে।

চোখ ছলছল

ভাংছে প্রবল

নিগূঢ় যন্ত্রণায়,

দীপ নিভু নিভু

নিভছেনা তবু্ও

ঘোর অমাবস্যায়!

চোখে ঘুমঘুম

বালিশের চুম

মিশিয়েছি শ্রাবণে,

নেই রাখঢাক

বিষাদের হাক'

ডাকছে অকারণে!

পিছে ফিসফাস

যত ছাইপাঁশ

ভালোবাসায় কাতর,

একা হাসফাস

ফাঁকা চারপাশ

বিষণ্ণ করিডোর!

তবুও মিছেমিছি

এই বাঁচা-বাঁচি

আমি আর আমাতে,

ভুলে প্রতিদিনই

সংশয়ে থামি

ভ্রম আর মায়াতে!

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam